Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper
BREAKING: বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা কাল      মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ      দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু      কমলো এলপি গ্যাসের দাম      আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার না করতে নির্দেশনা      পশ্চিমবঙ্গের সরকারে নেই মুসলিম প্রতিনিধি      দাম কমেছে স্বর্ণের       

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:৪০ পিএম   (ভিজিট : ৩৭২)

ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে দেওয়া নির্বাচনী ওয়াদা পূরণ করতে শুরু করেছেন বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন।

তিনি বলেন, ‘এখনো ভোট দেওয়ার কালি মুছে যায়নি। এক মাসও পার হয়নি। এর মধ্যেই নির্বাচনী যে ওয়াদা দিয়েছিলেন, তা বাস্তবায়ন শুরু করেছেন।’

সোমবার (১৬ মার্চ) দুপুরে পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৩৭ নম্বর শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন আহম্মদ সোহেল মনজুর সুমন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ১০ হাজার টাকার কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটি বাস্তবায়ন করা হয়েছে। ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে। ইমামদের উপহার দেওয়া শুরু হয়েছে। আজ খাল কাটা কর্মসূচিও শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। দেশের ১৮ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করা সরকারের লক্ষ্য। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। বিএনপির সরকার সকলের সমান অধিকার ও উন্নয়ন নিশ্চিত করবে, ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আসদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ রাসেল এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন।

এ সময় সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।

পরে তিনি দুপুরে কাউখালী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা সমন্বয় সভায় বক্তব্য রাখেন। এরপর উপজেলার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও খেজুর বিতরণ করেন এবং বিকেলে কাউখালী উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন।

আরএইচ/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close