ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
নাসিরনগর হাসপাতালে কর্মকর্তা অনুপস্থিত, প্রাইভেট চেম্বারে রোগী দেখার অভিযোগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১০:৪৭ পিএম
X

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সরকারি দায়িত্ব পালনের সময় কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, দায়িত্ব পালনের সময় হাসপাতালে উপস্থিত না থেকে তিনি অন্য জেলায় প্রাইভেট চেম্বারে রোগী দেখছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪ মার্চ) বেলা প্রায় আড়াইটার দিকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে কর্মস্থলে পাওয়া যায়নি। ওই সময় তার হাসপাতালে দায়িত্বে থাকার কথা থাকলেও তিনি সেখানে অনুপস্থিত ছিলেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঢাকা ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট চেম্বারে রোগী দেখছিলেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি হাসপাতালে দায়িত্ব পালনের সময় এভাবে প্রাইভেট চেম্বারে রোগী দেখা অনিয়মের শামিল। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা ভোগান্তিতে পড়ছেন এবং স্বাস্থ্যসেবাও ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ডা. অদিতি রায়ের সঙ্গে মুঠোফোনে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয়ে সরেজমিনে গিয়ে জানা যায়, ঢাকা ডায়গনস্টিক সেন্টারের কর্তব্যরত লোকজন জানান তিনি এখানকার নিয়মিত ডাক্তার এবং ঈদের দিন ব্যতীত প্রায় সব দিনই বেলা ৩ টা থেকে নিয়মিত রোগী দেখেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডা. নোমান মিয়া বলেন, “তিনি এখানে নতুন এসেছেন। যদি এমনটি হয়ে থাকে, তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, এর আগে ডা. অদিতি রায়ের বিরুদ্ধে স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার দায়িত্বপ্রাপ্ত উপসচিব মো. শাহাদত হোসেন কবিরের সঙ্গে ফোনে অশোভন আচরণ ও ঔদ্ধত্যপূর্ণ বার্তা দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে কারণ দর্শানোর নোটিশ জারি করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সচিব মো. সাইদুর রহমান। পরবর্তীতে উপসচিবের সঙ্গে অসদাচরণের অভিযোগে ডা. অদিতি রায়কে ২০২৫ সালের ৬ অক্টোবর বদলি করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক আদেশে তাকে পিরোজপুর জেলার মঠবাড়িয়ার টিয়ারখালী ২০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এসআরএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝