ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে রেলওয়ে পুলিশের কর্মকর্তা-সোর্সকে মারধর
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৯:২৬ পিএম
X

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় রেলওয়ে পুলিশের এক এসআই ও তার সোর্সকে ধরে বেধড়ক পিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জনতার বিরুদ্ধে। 

রোববার বিকেল পাচঁটার দিকে গলাচিপা ও আলমখান লেনের মাঝামাঝি রেললাইন থানকাপড় মার্কেটের সামনে এ মারধরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ রেলস্টেশন এসআই মিজান তার এক সোর্সকে সঙ্গে নিয়ে হোসিয়ারী কর্মচারী রমজান ও তার এক সহযোগীকে আটক করে সিএনজিতে তুলে হ্যান্ডকাপ লাগানোর চেষ্টা করছিল। এসময় ওই দুই যুবকের আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে এসআই মিজানসহ তার সোর্সকে আটক করে। এসময় তাদের পরিচয় জানতে চাইলে সোর্স নিজেকে র‌্যাবের লোক বলে পরিচয় দেয়। তখন স্থানীয় লোকজন তাদের থান কাপড়ের একটি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সদুত্ত্যর দিতে না পারলে ভুয়া পুলিশ বলে তাদের মারধর শুরু করেন। এতে করে ওই পুলিশ কর্মকর্তার জামাকাপড় ছিড়ে যায়। তাৎক্ষণিকভাবে সে দৌড়ে পালিয়ে যায়।

আটক হোসিয়ারী কর্মচারী রমজান জানান, কেনাকাটা করার জন্য তারা দুজন মার্কেটে এসেছিলেন। ঘোরাঘুরি করার সময় পুলিশ হঠাৎ কোনো কারণ ছাড়াই তাদের দুজনকে আটক করে সিএনজিতে তুলে হ্যান্ডকাপ পড়ানোর চেষ্টা করেন। তখন স্থানীয় থান কাপড়ের ব্যবসায়ীসহ সাধারণ মানুষ আমাদের রক্ষা করতে এগিয়ে আসেন। এসময় পুলিশের সোর্স নিজেকে র‌্যাবের লোক বলে পরিচয় দিলে স্থানীয় লোকজন র‌্যাবের কর্মকর্তাকে ফোন দিতে বলেন। তখন তিনি কোন কর্মকর্তার নাম্বারে ফোন দিতে পারেন নি। পরে তাদের মারধর করা হয়।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী জানান, নারায়ণগঞ্জ রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এসআই মিজানকে থান কাপড়ের মার্কেটের সামনে মারধর করার একটি ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে, কেনো এমন ঘটনা ঘটেছে তা সম্পর্কে তদন্ত করা হচ্ছে। 
 
এসএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝