রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের বিশেষ অভিযানে বৈদ্যুতিক চোরাই মালামালসহ মোঃ মহসিন খাঁ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম।
গ্রেফতারকৃত মোঃ মহসিন খাঁ রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তেলিগাতী গ্রামের মৃত ওসমান খাঁর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোররাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানার এসআই (নিঃ) মোঃ সেলিম মোল্যা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দৌলতদিয়া ৪ নম্বর ওয়ার্ডের কিয়াম উদ্দিন মোল্লা পাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় হাইওয়ে রাস্তার পাশে গোয়ালন্দ সাব-জোনাল অফিসের আওতাধীন পল্লী বিদ্যুৎ লাইনের একটি পাকা বিদ্যুতের খুঁটি থেকে বৈদ্যুতিক সরঞ্জাম চুরির সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে বৈদ্যুতিক লাইনের বিভিন্ন চোরাই সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এসআই/এসআর