ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৫:৩৫ পিএম
X

নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দ এলাকার প্রেমতলা ঘাটে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আরাফাত (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত আরাফাত বন্দরের বারপাড়া এলাকার আছা মিয়ার ছেলে।

সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহিদ চৌধুরী জানান, রোববার দুপুরে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে আরাফাত। একপর্যায়ে সে পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি শুরু করলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায় এবং নদী থেকে আরাফাতের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এসএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝