ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নবীনগরে ঘুমন্ত যুবকের ওপর চাপাতি হামলা করে হত্যার চেষ্টা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:৫৯ পিএম
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রছুল্লাবাদ গ্রামে ঘুমন্ত এক যুবকের ওপর চাপাতি দিয়ে নৃশংস হামলা চালিয়ে হত্যার চেষ্টা করার ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় গুরুতর আহত যুবককে প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, রছুল্লাবাদ গ্রামের কাদির ব্যাপারীর বাড়ির মৃত অবিদ মিয়ার ছেলে মোশাররফ হোসেন (২৫) শুক্রবার (১৩ মার্চ) সকালে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় প্রতিবেশী নাজিম মিয়া (৩০) ঘরে প্রবেশ করে ধারালো চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।

ভুক্তভোগীর মা ও মামলার বাদী কোহিনূর বেগম জানান, ঘটনার আগের রাতে অটোচালক নাজিম মিয়া তাদের বাড়িতে রাত যাপন করার জন্য মোশাররফের কাছে অনুমতি চেয়েছিল। কিন্তু মোশাররফ এতে সম্মতি না দেওয়ায় সে ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই জেরে পরদিন সকালে সুযোগ বুঝে ঘুমন্ত অবস্থায় মোশাররফের ওপর চাপাতি নিয়ে হামলা চালায়। হামলায় গুরুতর আহত মোশাররফ হোসেনকে প্রথমে আহাম্মদ আলী পঙ্গু জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

এ ঘটনায় শনিবার (১৪ মার্চ) ভুক্তভোগীর মা কোহিনূর বেগম নবীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। 

মামলায় গৃহে অনধিকার প্রবেশ, প্রাণনাশের হুমকি ও হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগে নাজিম মিয়া (৩০)-কে আসামি করা হয়েছে। মামলার নম্বর- ০৯।

নবীনগর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এমএসপি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝