ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লালমোহনে ‘দ্য আল্টিমেট এসএসসি মক ব্যাটল’ অনুষ্ঠিত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:২০ পিএম
X

ভোলার লালমোহন উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি মূল্যায়নের লক্ষ্যে ‘দ্য আল্টিমেট এসএসসি মক ব্যাটল-২০২৬’ শীর্ষক মক পরীক্ষা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। 

শনিবার সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত লালমোহন স্টুডেন্টস ইউনিয়নের (এলএসইউ) উদ্যোগে উপজেলার ৬টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বোর্ড পরীক্ষার মতোই আয়োজিত এই মক পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চারশতাধিক এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করে। সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত এ পরীক্ষায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

শিক্ষক ও অভিভাবকরা জানান, বোর্ড পরীক্ষার পূর্বে এ ধরনের মক পরীক্ষা শিক্ষার্থীদের প্রস্তুতি যাচাই এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও লালমোহন স্টুডেন্টস’ ইউনিয়নের এমন সময়োপযোগী আয়োজন অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কেন্দ্র থেকে শীর্ষ তিনজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি সব কেন্দ্রের অংশগ্রহণকারীদের মধ্য থেকে সম্মিলিতভাবে সেরা ১৫ জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।

এইচপি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝