ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চুনারুঘাটে নদীতে ভেসে উঠল নিখোঁজ গরু ব্যবসায়ীর মরদেহ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৫:০৩ পিএম
X

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের বালু উত্তোলন স্পট কোর্টবাড়ী এলাকার খোয়াই নদী থেকে নিখোঁজ হওয়া গরু ব্যবসায়ী আঃ জলিলের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় গরু নিয়ে নদী পারাপারের সময় খোয়াই নদীতে নিখোঁজ হন চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা গরু ব্যবসায়ী আঃ জলিল। নিখোঁজ হওয়ার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধারের জন্য ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধার অভিযান চালালেও প্রথম দিন জলিলের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন (১৩ মার্চ) শুক্রবারও দিনভর খোঁজাখুঁজি চললেও নিখোঁজ জলিলের কোনো হদিস মেলেনি। অবশেষে শনিবার (১৪ মার্চ) দুপুরে খোয়াই নদীর একপাশে একটি মরদেহ ভেসে থাকা অবস্থায় দেখে স্থানীয়রা এবং বিষয়টি প্রশাসনকে জানায়। 

পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। উদ্ধারকৃত মরদেহটি নিখোঁজ গরু ব্যবসায়ী আঃ জলিলের বলে শনাক্ত করা হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের মাঝে আহাজারী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত গরু ব্যবসায়ী আঃ জলিল প্রতি সোম ও বৃহস্পতিবার আমুরোড গরুর বাজারে গরু আনা-নেয়ার কাজ করেন। গত বৃহস্পতিবার জলিল মিয়া অবিক্রিত গরু নিয়ে বাড়ি ফেরার সময় বনগাঁও আশ্রয়ণের পাশ দিয়ে প্রবাহিত খোয়াই নদীতে নামেন ওপাড়ে যাওয়ার জন্য। অন্যরা সাঁতরে কুলে ভিড়লেও জলিল নদীতে ডুবে যান।

এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার প্রকৃত কারণ জানার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

এমএসজেএ/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝