ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ছাত্ররাজনীতি হতে হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১২:৩৯ পিএম
X

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী আধুনিক, উন্নত, স্বনির্ভর ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে যোগ্য হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। তাই ছাত্ররাজনীতি হতে হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার ছাত্ররাজনীতিতে যে দুর্বৃত্তায়ন ও সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল, তা উপড়ে ফেলে ছাত্রদলকেই সুষ্ঠু ধারার রাজনীতির মূল নিয়ামক হতে হবে।

শুক্রবার চট্টগ্রামে ওমর গণি এমইএস কলেজ ছাত্রদল আয়োজিত ইফতার মাহফিলে ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি আরও বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনবান্ধব বিএনপি সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, খাল খনন এবং ১০ লাখ টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফসহ একাধিক জনকল্যাণমূলক কাজ সফলভাবে শুরু করেছে। কোনো ষড়যন্ত্র বা প্রোপাগান্ডা যেন আমাদের এই উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। দেশ ও মানুষের জীবনমান উন্নয়নই বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য—এ কথা উল্লেখ করে তিনি বলেন, সবার সহযোগিতায় আগামী দিনের বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।

ওমর গণি এমইএস কলেজ ছাত্রদলের আহ্বায়ক তারেক আজিজ ও সদস্য সচিব মীর্জা ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম।

এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, চবি ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন মহসিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝