ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গোয়ালন্দে জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:২৫ পিএম
X
Advertisement

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নিয়ম বহির্ভূতভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ ম্যাজিস্টেট মো. মুনতাসির হাসান খান। 

‎‎শুক্রবার (১৩ মার্চ) সকালে এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। 

‎‎জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার হামিদ মৃধার হাট এলাকায় একটি ব্যাবসা প্রতিষ্ঠানে অবৈধ ডিজেল সংগ্রহ করে কৃষকদের কাছে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঐ ব্যাবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই  প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে অনুমোদনহীনভাবে মজুত করা প্রায় ১৮ শত লিটার পেট্রোল, ডিজেল ও অকটেন পাওয়া যায়। লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ও ঝুঁকিপূর্ণভাবে এসব জ্বালানি তেল মজুত রাখায় ব্যবসায়ী ৮ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

‎‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে তেল মজুত রাখার প্রমাণ মেলায় ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মজুতকৃত তেল নির্ধারিত সরকারি দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করার শর্তে ওই ব্যবসায়ীর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এসআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement