ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রংপুরে ৪০ কিশোরীর মাঝে মর্যাদা সুরক্ষা হাইজিন সামগ্রী বিতরণ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯:২১ পিএম
X

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রংপুরে ৪০ জন কিশোরীর মাঝে মর্যাদা সুরক্ষা হাইজিন সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে নারী অধিকার বিষয়ক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে রংপুর এনজিও ফোরাম কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে কাটনারপাড়া নারী উন্নয়ন সংস্থা, এসোসিয়েশন অব অলটারনেটিভ ডেভেলপমেন্ট এবং পারিবারিক আয় উন্নয়ন মহিলা সংস্থা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক জিলুফা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সেলোয়ারা বেগম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ফারুক।

এসোসিয়েশন অব অলটারনেটিভ ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক সাইদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার (জিও-এনজিও) প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সভায় জানানো হয়, সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে পরিচালিত ‘সোচ্চার’ প্রকল্পের আওতায় রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় নারী অধিকার সুরক্ষা এবং কিশোরীদের স্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বক্তারা বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ জরুরি। বিশেষ করে কিশোরীদের স্বাস্থ্য, শিক্ষা ও মর্যাদা রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রাখতে হবে।

আলোচনা সভা শেষে তিন জেলার ৪০ জন কিশোরীর মাঝে ১৩ প্রকারের উন্নত মর্যাদা সুরক্ষা হাইজিন সামগ্রী বিতরণ করা হয়।

এলওয়াই/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝