শেরপুরের ঝিনাইগাতীতে সৌদি আরব থেকে পাঠানো খেজুর পেয়েছে ৭২টি মাদরাসা ও এতিমখানা। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদ চত্বরে এসব ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে দুই কেজি করে খেজুর তুলে দেন ইউএনও মো. আল আমীন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সৌদি আরবের পক্ষ থেকে ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’-এর উপহার হিসেবে দেওয়া ১৮ কার্টুন খেজুর ঝিনাইগাতী উপজেলার ৭২টি মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের ইফতারির জন্য বিতরণ করা হয়েছে।
খেজুর বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম প্রমুখ।
ইউএনও মো. আল আমীন বলেন, “উপজেলায় ১৮ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছিল। খেজুরগুলো সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।”
জেডএইচ/আরএন