নাটোরের সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বেশী দামে বিক্রয়ের অপরাধে আসাদ আলী নামের এক তেল ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রামম্যান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আব্দুল্লাহ আল রিফাত।
বুধবার সন্ধ্যায় উপজেলার চামারী ইউনিয়নের দুলুর মোড় এলাকার একটি দোকানের গুদাম ঘরে অভিযান পরিচালনা করে অবৈধভাবে দেড় হাজার লিটার জ্বালানি তেল মজুতের সন্ধান পান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ব্যবসায়ীকে জরিমানা ও একই সাথে ন্যায্যমূল্যে তেল বিক্রয়ের নির্দেশ প্রদান করেন ইউএনও।
দন্ডপ্রাপ্ত তেল ব্যবসায়ী উপজেলার চামারী ইউনিয়নের দড়ি মহিষমারি গ্রামের আলাউদ্দিনের ছেলে।
ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এসআই/এসআর