ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নওগাঁ সীমান্তে ১০ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৬:৩৭ পিএম
X
Advertisement

নওগাঁর সাপাহার সীমান্তে একটি বিশেষ অভিযান চালিয়ে ১০,০০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১১ মার্চ) ভোর ৪টার দিকে বিজিবির আদাতলা বিওপির তত্ত্বাবধানে টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহ জাহান নেতৃত্বাধীন বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে।

অভিযান দলটি জলশুকা গ্রামের ইদগাহ ময়দানের পাশে পাকা রাস্তার উপর মালিকবিহীন অবস্থায় মাদকদ্রব্যটি আটক করেন। আটককৃত ট্যাবলেটগুলো বর্তমানে সাপাহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানিয়েছেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু-পাচার, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবি সর্বাত্মক অভিযান চালাতে থাকবে।

এই অভিযান সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির সক্ষমতা এবং সতর্কতা আরও শক্তিশালী করেছে।

জেএ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement