ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চিরিরবন্দরে ৯ মাদক ব্যবসায়ী আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:৩৩ পিএম
X

দিনাজপুরের চিরিরবন্দরে অভিযান চালিয়ে ৯ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে চারজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে এবং পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১০ মার্চ) দুপুর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মোখলেছুর রহমান (৩৮), আমির আলী (৫১), মোস্তাকুল আলম জিম (২২) ও সোহেল রানা (৩১)-এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা পাঁচজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন—ভূষিরবন্দর এলাকার তারিকুল ইসলাম (৩৮), বাবু রহমান (৩৬), সাকিব রানা (২৭), তারিকুল ইসলাম (৩৬) এবং বড় হাশিমপুর এলাকার জারিফ রহমান (২৬)।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী জানান, বুধবার (১১ মার্চ) সকালে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে থানার পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এমইউএ/এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝