ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শ্রীমঙ্গলে ১ হাজার কেজি নকল চা পাতা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:১৪ পিএম
X

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে নকল চা পাতা প্রক্রিয়াজাতকরণের অভিযোগে এক ব্যক্তির বাড়ির উঠান থেকে প্রায় এক হাজার কেজি নকল চা পাতা জব্দ করা হয়েছে। এ সময় জব্দ করা ভেজাল চা পাতা ধ্বংস করা হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১১ মার্চ) দুপুরে র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজার এবং জেলা প্রশাসন, মৌলভীবাজারের একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হামিদপুর গ্রামে আবদুর রহিম মিয়ার বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করে।

এ সময় নকল চা পাতা প্রক্রিয়াজাতকরণের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় অভিযুক্ত মো. আবদুর রহিম (৬০)-এর বসতঘরের উঠান থেকে প্রায় এক হাজার কেজি নকল চা পাতা জব্দ করা হয়।

পরে জব্দ করা ভেজাল চা পাতা পার্শ্ববর্তী ধানক্ষেতে ফেলে ধ্বংস করা হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থ রক্ষায় র‍্যাব-৯-এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরএ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝