ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইয়ামালের গোলেই ড্র করলো বার্সা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:৩৮ এএম
X

লামিন ইয়ামালের গোলেই নিউক্যাসলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। রাতের অন্য ম্যাচে লিভারপুল হেরেছে গ্যালাতাসারাইয়ের কাছে। ওদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ রীতিমতো গোল উৎসব করে শেষ আটে এক পা দিয়ে রেখেছে।

নিউক্যাসল ইউনাইটেডের মাঠ সেন্ট জেমস পার্কে ৮৬তম মিনিটে হার্ভি বার্নসের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। জ্যাকব মার্ফির ক্রস থেকে ভলিতে বল জালে পাঠান বার্নস। 

কিন্তু যোগ করা সময়ের চতুর্থ মিনিটে মালিক থিয়াও বক্সের মধ্যে দানি অলমোকে ফেলে দেন। রেফারি পেনাল্টি দেন। ইয়ামাল বলটি নিচের কোণে বাড়ান, গোলরক্ষক আরোন র‌্যামসডেল ভুল দিকে ঝাঁপ দেন। বল গিয়ে জড়ায় জালে। বার্সেলোনা ১-১ ড্র নিশ্চিত করে।

নিউক্যাসলের জোয়েলিন্টন দ্বিতীয়ার্ধে বার্নসের শটের রিবাউন্ড গোলে পাঠিয়েছিলেন। কিন্তু লাইন্সম্যানের অফসাইডের পতাকা সেই আনন্দ মাটি করে দেয়। দ্বিতীয় লেগ ১৮ মার্চ বার্সেলোনায়।

একই রাতে ইস্তাম্বুলে গালাতাসারাই লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে। সপ্তম মিনিটে মারিও লেমিনার ডাইভিং হেডে গোল হয়। ভিক্টর ওসিমহেন কর্নার থেকে বলটি ফেরত পাঠালে লেমিনা মাথায় লাগিয়ে জালে পাঠান। দুই দলই একটি করে গোল বাতিল হতে দেখে। দ্বিতীয় লেগ অ্যানফিল্ডে।

ইতালিতে বায়ার্ন মিউনিখ আতালান্তাকে ৬-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে। বার্গামোতে প্রথম ২৫ মিনিটেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন। স্বাগতিকরা কোনো ভাবেই পায়ের তলায় মাটি খুঁজে পায়নি।

আতলেতিকো মাদ্রিদ মঙ্গলবার রাতে টটেনহ্যাম হটস্পারকে ৫-২ গোলে রীতিমতো ধুলোয় মিশিয়ে দিয়েছে। প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য প্রায় নির্ধারণ হয়ে যায় এই অর্ধে ৪ গোল হজম করে টটেনহ্যাম। দলটির ২২ বছর বয়সী গোলরক্ষক আন্তোনিন কিনস্কির জন্য এটি ছিল দুঃস্বপ্নের রাত। অক্টোবরের পর এটি ছিল তার প্রথম ম্যাচ, মৌসুমে মাত্র তৃতীয়।

চেক এই গোলরক্ষকের দুটি বড় ভুলে আতলেতিকো দ্রুত বড় লিড নেয়। তৃতীয় গোলের পর পরই কোচ ইগর তুদোর ১৭তম মিনিটে তাকে তুলে নেন। তবে তাতেও লাভ হয়নি, নতুন গোলরক্ষক নিয়েও পরে আরও ২ গোল হজম করেছে টটেনহ্যাম। 

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝