ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ধনবাড়ীতে তেলের পাম্পে ঝটিকা অভিযান
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৭:৫৮ পিএম
X

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে টাঙ্গাইলের ধনবাড়ীতে পেট্রোল পাম্পগুলোতে ঝটিকা অভিযান ও কঠোর পর্যবেক্ষণ চালিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১০ মার্চ) ধনবাড়ীর বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান। অভিযানে তিনি পাম্প মালিকদের তেলের মজুদ ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সরকারি নির্দেশনা মেনে চলার কঠোর নির্দেশ দেন।

এসময় তিনি পাম্প মালিকদের সতর্ক করে বলেন, “কোনো অবস্থাতেই অবৈধভাবে তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করা যাবে না। প্রতিটি বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই ক্রয় রসিদ নিশ্চিত করতে হবে। সরকারি নির্দেশনা মোতাবেক তেলের বাজার স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এসময় ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

এইচআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝