ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দোহারে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৫:৩৫ পিএম
X

ঢাকার দোহার উপজেলার থানার মোড় এলাকায় দীর্ঘদিনের তীব্র যানজট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগীরা। মঙ্গলবার দুপুরে স্থানীয় পথচারী ও সচেতন জনগণ থানার মোড় সড়কের পাশে দাঁড়িয়ে এই মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, দোহার থানার মোড় এলাকায় সড়কের দুই পাশের ভুমিদূস্যরা ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট বসাচ্ছে এবং বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে, যার কারণে প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতিতে সাধারণ মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে।

বক্তারা বলেন, ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য হলেও বর্তমানে তা দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। ফলে পথচারীরা বাধ্য হয়ে সড়কে চলাচল করছে, যার কারণে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যাচ্ছে।

মানববন্ধন থেকে দ্রুত দোহার থানার মোড় এলাকার দুই পাশের অবৈধ ফুটপাত উচ্ছেদ করে পথচারীদের চলাচল স্বাভাবিক করা এবং যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

এ সময় মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন।

এআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝