ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ, খোলা বাজারে বেশি দামে বিক্রি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:৪৭ পিএম
X

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় কয়েকটি ফিলিং স্টেশনে পেট্রল ও অকটেন বিক্রি বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের চালকেরা। তবে একই সময়ে উপজেলার বিভিন্ন বাজারে খোলা তেল বেশি দামে বিক্রি হতে দেখা গেছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে শ্রীনগর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, সাউন্ড বক্সের মাধ্যমে ‘তেল নেই’ বলে ঘোষণা দেওয়া হচ্ছে। ফলে তেল নিতে আসা অনেক চালক হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

এদিকে শ্রীনগর বাজার, বাইপাস এলাকা ও আশপাশের কয়েকটি বাজারে খোলা তেল বিক্রি হতে দেখা গেছে। সেখানে প্রতি লিটার অকটেন ১৪০ টাকায় বিক্রি করা হচ্ছে বলে জানা গেছে।

মোটরসাইকেলে তেল নিতে আসা কয়েকজন চালক অভিযোগ করে বলেন, ফিলিং স্টেশনগুলো ইচ্ছাকৃতভাবে তেল বিক্রি বন্ধ করে দিয়েছে। পরে সেই তেল খোলা বাজারে বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে তারা ধারণা করছেন। এতে সাধারণ মানুষকে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে।

অন্যদিকে খুচরা বাজারের তেল ব্যবসায়ীরা জানান, দুই দিন পর তারা এক ব্যারেল করে তেল পেয়েছেন। পরিবহনসহ বিভিন্ন খরচ যোগ হওয়ায় তাদের দোকান পর্যন্ত আনতে প্রতি লিটার তেলের দাম প্রায় ১৩৪ টাকা পড়ে গেছে। তাই কিছুটা লাভ রেখে ১৪০ টাকায় বিক্রি করতে হচ্ছে বলে তারা দাবি করেন।

এ বিষয়ে স্থানীয় ভোক্তাদের অভিযোগ, দ্রুত প্রশাসনের নজরদারি না বাড়ালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তারা ফিলিং স্টেশনগুলোতে নিয়মিত তেল সরবরাহ নিশ্চিত করা এবং খোলা বাজারে অবৈধ বিক্রি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এইচআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝