ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বড়াইগ্রামে অজ্ঞাত ব্যক্তির মাথা থেতলানো লাশ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৩:৪৩ পিএম
X

নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৫০) মাথা থেতলানো রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার শ্রীরামপুর আইড়মারী ব্রিজ এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহতের মুখে দাঁড়ি এবং পরনে লুঙ্গি, সাদা রঙের ফুল হাতা শার্ট ও নেভি ব্লু রঙের একটি জ্যাকেট রয়েছে।

জানা যায়, সকালে পথচারীরা মহাসড়কের পাশে ঘাসের উপরে রক্ত ও পাশে একটি রক্তাক্ত গামছা দেখতে পান। পরে আরেকটু এগিয়ে মহাসড়কের পাশের নিচু জমিতে ওই ব্যক্তির মাথা থেতলানো লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় লাশের পাশে ও পাশের ব্রিজের উপর থেকে দুটি রক্তাক্ত কম্বল এবং একটি বাসের সিট পাওয়া গেছে। খবর পেয়ে থানা পুলিশের পাশাপাশি সিআইডি ও পিবিআই টিম নিহতের পরিচয় শনাক্তসহ এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে। 

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম বলেন, 'দুর্বৃত্তরা তাকে ভারী কোন বস্তু দিয়ে অন্য কোথাও মাথা থেতলে হত্যা করে কম্বল দিয়ে ঢেকে এখানে এনে ফেলে রেখে গেছে বলে মনে হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। একইসঙ্গে তার পরিচয় শনাক্তসহ দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ কাজ করছে।'

এএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝