ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
টিসিবির ট্রাকসেল পণ্য বিতরণে অনিয়ম, ৯০ জনের পণ্য উধাও
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৯:৪৬ পিএম
X

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা চত্বরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ট্রাকসেল কার্যক্রমে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বরাদ্দকৃত পণ্যের মধ্যে প্রায় ৯০ জন ভোক্তার নির্ধারিত পণ্য উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (৮ মার্চ) দুপুরে নালিতাবাড়ী পৌরসভা চত্বরে টিসিবির ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করছিলেন মেসার্স প্যারাডাইস এন্টারপ্রাইজ নামের এক ডিলার। এদিন প্রায় ৪০০ জন ভোক্তার জন্য পণ্য বরাদ্দ ছিল। তবে পণ্য বিতরণের সময় স্থানীয় ভোক্তারা অনিয়মের অভিযোগ তুললে ট্রাকে থাকা পণ্যের হিসাব যাচাই করা হয়। যাচাই বাছাই শেষে দেখা যায়, প্রায় ৯০ জন ভোক্তার জন্য বরাদ্দকৃত পণ্যের ঘাটতি রয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেন অপেক্ষমাণ ভোক্তারা।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান। পরে তিনি ট্রাকে করে আনা কয়েকটি খালি তেলের কার্টন উদ্ধার করেন এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে তদন্তের নির্দেশ দেন।

স্থানীয় ভোক্তাদের অভিযোগ, টিসিবির পণ্য বিতরণের দায়িত্বে থাকা কিছু ডিলার ও পৌরসভার কিছু অসাধু কর্মচারী অনিয়মের মাধ্যমে বরাদ্দকৃত পণ্য সরিয়ে ফেলেছে। তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন ভোক্তার পণ্যই উধাও হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই টিসিবির পণ্য বিতরণেও এ ধরনের অনিয়ম হয়ে আসছে।

বিতরণের দায়িত্বে থাকা মেসার্স প্যারাডাইস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবুল বাশার বলেন, পণ্য কম নিয়ে যাওয়ার বিষয়টি আমি জানতাম না। পণ্য কম পড়েছে শুনে আমি আরেকটি ট্রাকে করে পণ্য পাঠিয়ে দিয়েছি।

বিতরণ কার্যক্রমের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, “টিসিবির পণ্য বিতরণের বিষয়টি আমাকে ডিলার বা কেউ জানায়নি। এ নিয়ে আমি কিছুই জানি না।”

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এমএস/এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝