Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকেন না হাকিমপুর জনস্বাস্থ্য কর্মকর্তা

প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৯:৪৩ পিএম   (ভিজিট : ৭৩)

সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে নিজ নিজ দফতরে উপস্থিত থাকার কথা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে প্রায়ই নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকেন না দিনাজপুরের হাকিমপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দফতরের উপ-সহকারী প্রকৌশলী আহসান হাবীব। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী।

রোববার (৮ মার্চ) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত হাকিমপুর উপজেলার বিভিন্ন সরকারি দফতর ঘুরে দেখা যায়, অধিকাংশ দফতরের কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়েই কর্মস্থলে উপস্থিত রয়েছেন। তবে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দফতরে গিয়ে দেখা যায়, সেখানে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী আহসান হাবীব অফিসে উপস্থিত নেই।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দফতরের পিয়ন বেলাল হোসেন বলেন, আমরা ছোট মানুষ। স্যার কখন আসেন, কখন যান, সেটা আমরা বলতে পারি না।

একই দফতরের মেকানিক ফয়জুল আহমেদ বলেন, স্যার এখনও অফিসে আসেননি। কখন আসবেন সেটিও বলতে পারছি না। তবে আমি অফিসে উপস্থিত আছি।

এ বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী আহসান হাবীবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি জেলায় আছি। এ কথা বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ ব্যাপারে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। তাদের নিজস্ব দফতর রয়েছে, তারাই বিষয়টি দেখবেন।

দিনাজপুর জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুরাদ হোসেন বলেন, বিষয়টি জানলাম। আমি বর্তমানে ঢাকায় আছি। ঢাকা থেকে ফিরে একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, সরকারি দফতরে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে সরকার নির্ধারিত সময়ের মধ্যে অফিসে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছে। এরপরও কিছু দফতরে সময়মতো উপস্থিত না হওয়ার অভিযোগ মাঝে মাঝে শোনা যায়।

জিএমআরএম/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close