ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গোয়ালন্দে মসলায় রঙ মেশানোর অভিযোগে জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৯:৩২ পিএম
X

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায়  মসলায় ভোজ্য মশলায় কৃত্রিম রং মেশানোর অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। 

রবিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার সরুপার চর এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ভোজ্য মসলার গুণগত মান নিশ্চিতকরণের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান। 

অভিযানে দেখা যায়, একটি বাড়িতে বিভিন্ন ভোজ্য মশলায় কৃত্রিম ক্ষতিকর কেমিক্যাল রং মিশিয়ে তা বাজারজাত করা হচ্ছিল, যা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, আটকৃত ব্যক্তিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।

অভিযানে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান বলেন, উপজেলার সরুপার চর এলাকায় নিত্যপ্রয়োজনীয় ভোজ্য মসলার কৃত্রিম রঙ মিশিয়ে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় একজনকে আটক করা হয়। এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তাই তাকে অর্থদন্ড করা হয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

এসআই/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝