ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চিরিরবন্দরে গৃহবধুর আত্মহত্যা, আটক ৩
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৭:৩২ পিএম
X

দিনাজপুরের চিরিরবন্দরে পরকীয়া প্রেমের জের ধরে এক গৃহবধু (৩০) গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

শনিবার সন্ধা ৬ টায় ইফতারির সময় উপজেলা আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের বেলায়েত ডাক্তার পাড়ায় এই ঘটনা ঘটে। 

আত্মহত্যা প্রচোরনা দেয়ার অভিযোগে ওই গৃহবধূর মা বাদি হয়ে ৭ জনকে আসামী করে চিরিরবন্দর থানায় একটি এজাহার দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। 

স্থানীয়রা জানান, বিয়ের ঘটকালী, ধারদেনা সংক্রান্ত বিষয়ে ২ সন্তানের জননীর সাথে প্রতিবেশি ইসমাইল হোসেনের (৩৮) বেশ কয়েক বছরের পরকীয়া প্রেম ও অনৈতিক সম্পর্কের সুত্র ধরে প্রায়ই পারিবারিকভাবে ঝগড়া বিবাদ হয়। এরই জের ধরে স্বামী ও পরিবারের লোকেরা মারধর ধরে মুক্তা বেগম নামে ওই গৃহবধূকে পরকীয়া প্রেমিক ইসমাইলের বাড়িতে নিয়ে গিয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে তালাবদ্ধ করে। এতে অপমানিত বোধ করে ওই গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনার পর এলাকাবাসি বিক্ষুদ্ধ হয়ে ইসমাইলের পরিবারের উপর চড়াও হয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ৩ জনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। 

থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই মৃত গৃহবধূর মা সোনালী বেগম বাদি হয়ে ৭ জনকে আসামী করে থানায় এজাহার দায়ের করেছে। ৩ জন আটক আছে। পলাতকদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

এমইউএ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝