ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
এক ভাইয়ের রডের আঘাতে আরেক ভাই খুন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১১:১৪ এএম
জামালপুরের মেলান্দহে জমি নিয়ে বিরোধের জেরে বৈপিত্রেয় ভাইয়ের (একই মায়ের সন্তান) রডের আঘাতে বড় ভাই মো. মাসুদ (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার পূর্ব নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. মাসুদ ওই এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে। ঘাতক মো. হাসিব (২৬) একই এলাকার মমিনুর রহমানের ছেলে। তারা দু'জন একই মায়ের সন্তান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে বৈপিত্রেয় ভাই হাসিব বড় ভাই মাসুদকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এতে মাসুদের গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, 'বসত-বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে মাসুদ নামে একজনের মৃত্যু হয়েছে। তারা একই মায়ের সন্তান। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।'

এলএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝