ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফকিরহাটে আলোচিত শিশু ধর্ষণ মামলার আসামী চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১০:১২ পিএম
X

বাগেরহাটে ফকিরহাটে আলোচিত দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছর বয়সী মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার আসামী মো. রমজান মোড়ল (৭০) কে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত আসামীকে শনিবার (৭ মার্চ) দুপুরে ফকিরহাট মডেল থানা হতে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো. রমজান মোড়ল উপজেলার কামটা গ্রামের মৃত পাচু মোড়লের ছেলে।

পুলিশ মামলার বরাত দিয়ে জানান, গত ৩০ অক্টোবর ২০২৫ তারিখ বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাটে এক দরিদ্র ভ্যান চালকের ৯ বছর বয়সী শিশুটি পাশের বাড়ির অন্য শিশুদের সাথে খেলছিল। এসময় ওই অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ভিকটিমের ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে যান। এরপর শিশুটিকে বাড়ির গোয়াল ঘরে নিয়ে ধারালো অস্ত্রের (হাসুয়া) ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।

এসময় শিশুটি চিৎকার দিলে সেখানে পাশের বাড়ির এক নারী ঘটনাস্থলে ছুটে আসলে ওই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। ঘটনার সময় শিশুর পরিবারের কেহ বাড়িতে ছিলেন না।

এ ঘটনায় শিশুর বাবা নিজ বাদী হয়ে মো. রমজান মোড়লকে অভিযুক্ত করে নারী শিশু নির্যাতন দমন আইন-৯ এর (১) ধারায় ফকিরহাট থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলা নং-৭, ধারায় তারিখ-১১/১১/২০২৫ইং।

এরপর মামলার একমাত্র আসামী মো. রমজান মোড়ল এলাকা ছেড়ে পালিয়ে যায়। মামলার প্রায় ৪ মাস পর গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে চট্টগ্রামের পটিয়া থেকে বৃহস্পতিবার র‌্যাব-৭ এর একটি দল গ্রেপ্তার করে। আসামীকে নিকটস্থ পটিয়া থানায় হস্তান্তর করলে ফকিরহাট মডেল থানা পুলিশ শুক্রবার রাত সাড়ে ১১টায় ফকিরহাট থানায় নিয়ে আসে। তাকে গ্রেপ্তারের খবর শুনে ভিক্টিমের পরিবার সন্তোষ প্রকাশ করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ধর্ষণ মামলায় এজাহারভূক্ত একমাত্র আসামী মো. রমজান মোড়লকে শনিবার দুপুরে প্রতিবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এএটি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝