ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৭:২৯ পিএম
X

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর এক সদস্য নিহত হয়েছে। 

শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে পানছড়ির সদর ইউনিয়নের বড়কোণা গ্রামে এ ঘটনা ঘটে। 
নিহত ইউপিডিএফ সদস্য আপন ত্রিপুরা ওরফে সংগ্রাম (২৮) পানছড়ির মরাটিলা পদ্মিনীগ্রামের মৃত কিরণ মুনি ত্রিপুরার ছেলে।
 
গণমাধ্যমের উদ্দেশ্যে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ইউপিডিএফ'র প্রচার বিভাগের মুখপাত্র নিরন চাকমা। 

বিজ্ঞপ্তিতে এ ঘটনার জন্য প্রতিপক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সন্তু গ্রুপ দায়ী বলে দাবি করা হয়। আনন্দ ত্রিপুরা সাংগঠনিক কাজে বড়কোণা পাড়ায় গেলে আগে থেকে অবস্থান করে থাকা জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করে বলেও দাবি করা হয় বিজ্ঞপ্তিতে।
 
ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা উক্ত হত্যাকাণ্ডের ঘটনাকে কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক উল্লেখ করে বলেন, সন্তু গ্রুপ দীর্ঘ সময় ধরে পানছড়িতে খুন, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না। অবিলম্বে আপন ত্রিপুরার হত্যাকারী সন্তু গ্রুপের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, স্থানীয়দের কাছ থেকে গোলাগুলির শব্দ শোনার খবর পেয়েছি। পুলিশ পাঠানো হয়েছে। 

এনএম/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝