ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু উত্তোলন, ৪ ট্রলি জব্দ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৭:২৭ পিএম
X

নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে চারটি ট্রলি জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

শনিবার সকালে লেবুতলা ইউনিয়নের ভূইয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া। উপস্থিত ছিলেন পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরাও।

উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র নদী থেকে বালু উত্তোলন করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ও গতিপথে প্রভাব পড়ার পাশাপাশি তীরবর্তী কৃষি জমি ও বসতভিটা ধ্বংসের ঝুঁকি তৈরি হচ্ছে।

অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে ব্যবহৃত চারটি ট্রলি এবং পাঁচটি ব্যাটারি জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে আটক করা যায়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, “নদী ও কৃষি জমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান বলেন, “পরিবেশ ও নদীর ভারসাম্য রক্ষায় প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে এবং এ ধরনের অবৈধ কার্যক্রম সহ্য করা হবে না।

এইচএআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝