ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে জ্বালানি তেলের সংকট, বন্ধ হচ্ছে একাধিক ফিলিং স্টেশন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ২:৫৫ পিএম
X

মুন্সীগঞ্জে হঠাৎ করেই জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন ও ডিজেল শেষ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও গাড়িচালকরা।

শনিবার (৭ মার্চ) সকাল থেকে জেলার বিভিন্ন পাম্পে তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা গেছে মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, লেগুনা এবং পিকআপ ভ্যান চালকদের।

চালকরা জানান, কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকেই তেল পাননি। এতে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

একজন গাড়িচালক বলেন, “দীর্ঘ সময় ধরে গাড়ি নিয়ে তেল দেওয়ার জন্য অপেক্ষা করছি, কিন্তু এখনও তেল পাইনি। দ্রুত তেলের ব্যবস্থা করা না হলে আমাদের বড় সমস্যায় পড়তে হবে।”

অনেক চালক অভিযোগ করেছেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে তেলের সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। কিছুক্ষণ আগেও পাম্পে তেল দেওয়া হচ্ছিল, হঠাৎ করে ‘তেল নেই’ বলে জানানো হচ্ছে।

আরেক চালক বলেন, “কিছুক্ষণ আগেও পাম্পে তেল দেওয়া হচ্ছিল। আমরা গ্যালন নিয়ে এসেছি, কিন্তু এখন বলা হচ্ছে তেল নেই। মনে হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে তেল বন্ধ রাখা হয়েছে।”

তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, তাদের ট্যাংকেও তেল প্রায় শেষ হয়ে গেছে। ডিপো থেকে তেল আনতে না পারায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

মোহাম্মাদিয়া ফিলিং স্টেশনের ম্যানেজার ইয়ামিন রহমান জানান, সকাল থেকে গাড়িগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে। তবে পাম্পের ট্যাংকে তেল প্রায় শেষ হয়ে গেছে। ইতোমধ্যে পেট্রোল শেষ, এবং অকটেন ও ডিজেলও সীমিত পরিমাণে রয়েছে।

নিমতলা ফিলিং স্টেশনের ম্যানেজার সাইদুল ইসলামও একই ধরনের তথ্য দিয়েছেন। তিনি বলেন, “গত দুই-এক দিনে পাম্পে নতুন করে তেল ঢোকানো যায়নি। ডিপোতে তেল আনতে গিয়ে লরিগুলো প্রায় তিন কিলোমিটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। শনিবার ডিপো বন্ধ থাকায় তেল আনা সম্ভব হয়নি। তবে আগামীকাল তেল আনতে পারলে সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।”

হঠাৎ তেলের সংকটে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগী চালকরা।

এমআই/আরএন



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝