ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মিউজিক অ্যাওয়ার্ডের আসর বসছে বগুড়ায়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৪:৫৮ পিএম
X
Advertisement

দেশের বিভিন্ন স্থানে আয়োজনের ধারাবাহিকতায় এবার উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শহর বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। শনিবার বগুড়ার পাঁচ তারকা হোটেল ও রিসোর্ট মমো ইন-এর উন্মুক্ত মাঠে বসবে এই আয়োজনের ২০তম আসর।

এ বছর আজীবন সম্মাননাসহ মোট ১৯টি ক্যাটেগরিতে শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেওয়া হবে এই সম্মাননা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের খ্যাতিমান নবীন ও প্রবীণ সংগীতশিল্পী এবং সংগীত অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২৫ উপলক্ষে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অশোকা ফেলো অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, সংগীতশিল্পী মো. খুরশীদ আলম, রফিকুল আলম, সালাউদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক রাজু আলীমসহ সংগীত অঙ্গনের অনেকেই।

ফরিদুর রেজা সাগর বলেন, 'এই মিউজিক অ্যাওয়ার্ড সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে প্রদান করা হয়। এখানে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। এই স্বীকৃতি যেমন নবীন শিল্পীদের অনুপ্রাণিত করে, তেমনি প্রবীণ শিল্পীদের কাজেও নতুন উৎসাহ যোগায়।'

টিএমএসএসের প্রতিষ্ঠাতা অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বলেন, 'চ্যানেল আই আমাদের পরিবার মনে করেছে। এমন একটি আয়োজনে আমাদের সম্পৃক্ত করায় আমরা কৃতজ্ঞ।'

গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, 'টিএমএসএস সামাজিক কাজ করে, চ্যানেল আইও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে- এখানেই আমাদের মিল।'

এছাড়া, অনুষ্ঠানে বক্তব্য দেন টিএমএসএসের অ্যাডিশনাল ডিরেক্টর জোসেফ এল গোমেজ, চিফ ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সংগীতশিল্পী খুরশীদ আলম, রফিকুল আলম ও আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান।

২০তম টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২৫-এ আধুনিক গান, চলচ্চিত্রের গান, লোকসংগীত, ব্যান্ড, গীতিকার, সুরকার, সাউন্ড ইঞ্জিনিয়ার, মিউজিক ভিডিও নির্মাতা, নবাগত শিল্পীসহ বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি অনলাইন ভিউয়ের ভিত্তিতেও কয়েকটি ক্যাটেগরিতে সম্মাননা প্রদান করা হবে।

দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে ২০০৪ সাল থেকে শুরু হয় চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। সময়ের পরিক্রমায় এই আয়োজন দেশের সংগীত অঙ্গনে একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতিতে পরিণত হয়েছে।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement