ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খাগড়াছড়িতে জ্বালানী তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে সেনাবাহিনী-প্রশাসন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৪:১৪ পিএম আপডেট: ০৬.০৩.২০২৬ ৪:১৬ পিএম
X

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করেছে।

শুক্রবার (৬ মার্চ) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ।

এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা থানার প্রতিনিধি সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. আল্লাউদ্দিন এবং বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসনে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, বিভিন্ন সূত্রে তারা তথ্য পান যে দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারসহ আশপাশের বাজারগুলোতে কিছু পেট্রোল পাম্প জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করছে। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগও পাওয়া যায়।

এ অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালায় এবং সংশ্লিষ্টদের সতর্কবার্তা প্রদান করে।

তিনি আরও জানান, ভবিষ্যতে কেউ যদি জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে বা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করে, তবে তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এনএম/এসআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝