ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফুলবাড়ী সীমান্তে ৭২ প্যাকেট ভারতীয় জিরা জব্দ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৩:৩৬ পিএম
X

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৭২ প্যাকেট জিরা জব্দ করেছে। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সীমান্তঘেষা উত্তর কুটিচন্দ্রখানা এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।

ভারতীয় এসব জিরার আনুমানিক মূল্য ১ লাখ ২ হাজার ৪০০ নির্ধারণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বিজিবি জানায়, সকাল ৭টার দিকে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট ক্যাম্পের সীমান্তে টহলরত সদস্যরা উপজেলার সদর ইউনিয়নেন সীমান্তঘেষা উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় বিশেষ অভিযান চলাকালীন সময়ে কতিপয় সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখেন। এরপর তাদের গতিবিধি লক্ষ্য করে বিজিবির টহলরত সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ভারতীয় মালামাল ফেলে দৌঁড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ৭২ কেজি ভারতীয় জিরা জব্দ করে ক্যাম্পে নিয়ে আসে।

এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, 'দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।'

এসি/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝