ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বঙ্গোপসাগর থেকে ৩টি বোটসহ ৩৭ জেলে আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৭:২১ পিএম
X
Advertisement

বঙ্গোপসাগরে মাছ শিকারকালে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে আটক বোটগুলো মোংলায় আনা হয়।

বাগেরহাটের মোংলা উপজেলায় কর্মরত সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, বরগুনার পাথরঘাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বুধবার বিকেলে নিষিদ্ধ/অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট নিয়ে মাছ ধরছিল জেলেরা। ওই সময় কোস্ট গার্ডের টহলরত জাহাজ সিজিএস সোনারবাংলা তিনটি ফিশিং বোট — এফ.বি. মায়ের দোয়া-২৭, সীমা-০২ এবং আসমা — জব্দ করে।

বৃহস্পতিবার বিকেলে আটক বোটগুলো মোংলায় আনা হয়। মোংলার ফেরিঘাটে এসে জব্দ হওয়া বোট তিনটি এবং ৩৭ জন জেলেকে থানায় হস্তান্তর করে কোস্ট গার্ড। বোটে থাকা বিপুল পরিমাণ মাছ আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে, জানান মৎস্য কর্মকর্তা।

জেইউ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement