ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাতক্ষীরায় সিরিয়াল রেপিস্ট বৃদ্ধ রাজ্জাক গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৪:৪৭ পিএম
X
Advertisement

সাতক্ষীরার দেবহাটার কুলিয়ায় এক কিশোরীকে পর্যায়ক্রমে ধর্ষণের ঘটনায় সিরিয়াল রেপিস্ট বৃদ্ধ আব্দুর রাজ্জাক (৭২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর পেয়ে দেবহাটা থানার পুলিশ বুধবার রাতে ধর্ষক আব্দুর রাজ্জাককে তার নিজ বাড়ি থেকে আটক করে। আটক আব্দুর রাজ্জাক উপজেলার বহেরা গ্রামের সুজাত আলী সরদারের ছেলে।

মামলার এজাহারে জানা যায়, ভিক্টিম কিশোরী আব্দুর রাজ্জাকের প্রতিবেশী। সেই সুবাদে দীর্ঘ দিন ধরে ওই কিশোরীকে শারিরীক ও পাশবিক নির্যাতন করে আসছেন তিনি। পরে বিষয়টি জানা জানি হলে পরিবারের পক্ষ থেকে গত ৪ মার্চ দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে মাঠে নেমে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্তকে আটক করেন। ভিক্টিমের ডাক্তারি পরীক্ষা বুধবার সম্পন্ন হয়।

এছাড়াও এই সিরিয়াল রেপিস্ট আব্দুর রজ্জাকের বিরুদ্ধে ইতোপূর্বে একই ভিক্টিমের প্রতিবন্ধী বোন ও মাকে শারিরীক নিপিড়ন করার অভিযোগও উঠে এসেছে। এঘটনায় গত ৪মার্চ দেবহাটা থানায় ভিক্টিমের মা বাদী হয়ে নারী শিশু নির্যাতন আইনে ৯(১) ধারায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিয়ে দেবহাটা থানার ওসি জাকির হোসেন জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

তিনি আরো জানান, আসামী আটক হওয়ার পর তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।

এমজেডআর/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement