ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল তাড়াতে বিজ্ঞপ্তি জারি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১২:৪৫ পিএম
X
Advertisement

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে দালাল তাড়ানোর জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্থানীয় ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক ব্যবসায়ী, অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং অটোরিকশাচালকদের উদ্দেশ্য করে বুধবার ওই বিজ্ঞপ্তি জারি করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ। 

তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনাদের স্টাফ ও কর্মচারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে অবস্থান করায় দালালের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। এতে হাপাতালে আসা রোগীরা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য হাসপাতালের ভেতরে ও বাইরে অবস্থান না করার জন্য নির্দেশ প্রদান করা হইল। এই আদেশের ব্যতয় হইলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম্যের কারণে সাধারণ রোগীরা চিকিৎসাসেবা বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে প্রসূতি মায়েরা স্থানীয় ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক ব্যবসায়ীদের কাছে জিম্মি। দালাল সিন্ডিকেটের কারণে সরকারি স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। একটি চক্র হাসপাতালের জরুরী প্রসূতি সেবা (ইওসি) বিভাগ বন্ধ রেখে ক্লিনিকে সিজার বাণিজ্য করছেন। অধিকাংশ ক্ষেত্রে রোগীর নরমাল ডেলিভারির পজিশন থাকলেও দালালের খপ্পরে পড়ে বাণিজ্যিক ক্লিনিকে নিয়ে সিজার অপারেশনের মাধ্যমে বাচ্চা প্রসব করানো হচ্ছে। 

দালালদের কবল থেকে রক্ষা পেতে এবং সরকারি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে অবশেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওই বিজ্ঞপ্তি জারি করেন। 

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, 'এই নির্দেশের পরও হাসপাতাল চত্বরে কোন দালাল অবস্থান করলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।'
 
এএস/এমএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement