ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গোয়ালন্দে ৫ ব্যবসায়ীকে জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১২:১১ পিএম
X

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে ভোক্তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়।

বুধবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় ইফতার সামগ্রী, মিষ্টান্ন, মুদি ও ফলের দোকানসমূহে পণ্যের মান, সামগ্রিক পরিবেশ এবং ক্রয় রসিদ যাচাই করা হয়। দোকানদারদের সচেতন ও সতর্ক করা হয়।

অভিযান পরিচালনাকালে পাঁচ জন ব্যক্তিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী সর্বমোট সাত হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

বাজারে উপস্থিত ক্রেতারা জানান, রমজানে বাজারের পণ্যের মান ও দাম নিয়ে অনেক সময় উদ্বেগ থাকে। প্রতিনিয়ত এ ধরনের অভিযান অব্যাহত থাকুক।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খান জানান, মাহে রমজান উপলক্ষ্যে ভোক্তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণের লক্ষ্যে জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার রক্ষায় আমরা কঠোর থাকব।

এসআই/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝