ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার করুন: জ্বালানিমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১০:১৩ পিএম আপডেট: ০৬.০৩.২০২৬ ১১:৫৯ এএম
X

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ নিয়ে বৈশ্বিক শঙ্কা তৈরি হওয়ায় জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বুধবার (৪ মার্চ) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর–এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিয়ে বাংলাদেশসহ সারা বিশ্বেই উদ্বেগ রয়েছে। এ পরিস্থিতিতে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সম্ভাব্য কোনো সংকট বা বিপর্যয় এড়াতে সরকার সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।

তিনি বলেন, বড় ধরনের সমস্যায় পড়েছি। জনগণকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানাই। শপিংমলগুলোতে অহেতুক আলোকসজ্জা করা হয়েছে। এগুলোর দরকার নেই। ব্যক্তিগত গাড়ি ব্যবহার বাদ দিয়ে গণপরিবহন ব্যবহার করুন।
 
সবাই সাশ্রয়ী হলে এই সংকট মোকাবিলা সম্ভব জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিদ্যমান পরিস্থিতিতেও লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে।
 
সরকার এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে জানিয়ে তিনি বলেন, মার্কিন প্রশাসনের আরও ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে পল কাপুর বিষয়টি জানাবেন। তবে জ্বালানি সাশ্রয় করে চললে ঈদের ছুটি পর্যন্ত বা মার্চ মাস পর্যন্ত মজুত জ্বালানি দিয়ে চলা যাবে।
 
দেশে হঠাৎ করে ডিজেলের বিক্রি বেড়েছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের তেল ভারতে পাচার হচ্ছে। পাচার ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ দেয়া হয়েছে।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝