ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাতক্ষীরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম; জনদূর্ভোগ চরমে
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৮:২০ পিএম
X

রমজানে সাতক্ষীরায় টিসিবি'র পণ্য বিতরণকে কেন্দ্র করে সাধারণ মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তির মুখে পড়ছেন। ইফতারের ঠিক আগে বা আযানের আগে পণ্য দেওয়ার কারণে ক্রেতারা দ্রুত পণ্য পাওয়ার চেষ্টা করছেন। তবে সরবরাহের তুলনায় চাহিদা অনেক বেশি হওয়ায় অধিকাংশ মানুষ পণ্য নিতে পারছেন না। কিছু ডিলার পণ্য সঠিক সময়ে বিতরণ না করে পরে বেশি দামে বিক্রি করার অভিযোগও রয়েছে ডিলারের বিরুদ্ধে।

সরেজমিনে দেখা গেছে, সাতক্ষীরা শহরের বিভিন্ন পয়েন্টে দীর্ঘ লাইনে নারী-পুরুষ দাঁড়িয়ে পণ্য পাওয়ার চেষ্টা করছেন। স্থানীয়রা দাবি করছেন, পর্যাপ্ত বরাদ্দ ও শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ যাতে সুবিধা পেতে পারেন তা নিশ্চিত করতে হবে।

টিসিবি ট্রাকে সীমিত পরিমাণে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করা হচ্ছে। এক প্যাকেজে পাঁচ ধরনের পণ্য মিলে খরচ হয় ৫৯০ টাকা, যা বাজার মূল্যের তুলনায় কম। এই সাশ্রয়ের জন্য মানুষ রোদ-বৃষ্টির মধ্যে তিন ঘণ্টারও বেশি সময় লাইনে দাঁড়িয়ে থাকছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রেতা জানিয়েছেন, ইফতারের আগে এসে দাঁড়ালেও অনেকেই পণ্য নিতে পারছেন না। কয়েক ঘণ্টা অপেক্ষার পরও ফিরে যেতে হয়। পরে কোন কোন ডিলার বেশি দামে বিক্রি করছে।

রাশিদা খাতুন নামে একজন নারী বলেন, দুই ঘন্টা দাড়ানোর পর পণ্য না নিয়ে বাড়ি ফিরতে হয়েছে। পণ্য কম হওয়ায় সবাই দ্রুত পেতে হুড়োহুড়ি করছে, অনেক সময় আহত হওয়ার ভয়ও থাকে।

মোঃ বায়েজীদ হাসান নামে একজন অভিযোগ করেছেন, একাধিক ক্ষেত্রেই দেখা যাচ্ছে টিসিবি পণ্য পরে কালোবাজারিতে বিক্রি হচ্ছে। ইফতারের আগে পণ্য নেওয়া কঠিন হয়ে যাচ্ছে। বিকাল ৫টার পর পণ্য দেওয়া হলেও অনেক মানুষ তা নিতে পারছে না। বিষয়টি নিয়ে এই ভুক্তভোগি জেলা প্রশাসক ও এমপিদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

তবে সাতক্ষীরা টিসিবি ডিলার হারুন খান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম অনুযায়ী পণ্য বিতরণ করছি। কিন্তু চাপ বেশি থাকায় সমস্যা একটু হচ্ছে।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল বলেন, এই বিষয়টি জেনেছি। খোঁজ খবর নেওয়া হচ্ছে। সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

এমেজডআর/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝