ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
উলিপুরে গাঁজাসহ যুবক আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৮:১৭ পিএম
X

কুড়িগ্রামের উলিপুরে চনক্ক চন্দ্র রায় চন্দন (৪০) নামে এক যুবককে গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ। 

মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ভেলুর খামার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। চনক্ক চন্দ্র ওই এলাকার মৃত অলন্ত চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ভেলুর খামার এলাকায় এসআই আতিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন পুলিশ। সেই অভিযানে চনক্ক চন্দ্র রায় চন্দনকে তার নিজ বাড়ির শয়ন ঘর থেকে আটক করা হয় তাকে। এ সময় তার ঘরের খাটের ওপর বালিশের নিচে থাকা ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ হাজার টাকা।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার (৪ মার্চ) দুপুরে জেল-হাজতে পাঠানো হয়েছে।

জেডএএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝