ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শাহজাদপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৫:০২ পিএম
X

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৪ মার্চ) ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের করতোয়া নদীতে পানি আনতে যান এক গৃহবধূ (২৫)। এ সময় একই গ্রামের এশার আলী (৪০) তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি ভিডিও ধারণ করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

পরে ভুক্তভোগী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা থানা-পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে।

স্থানীয় ইউপি সদস্য শাহাদৎ হোসেন বলেন, “ঘটনার পর আমরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।”

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

এসবি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝