ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সংবাদ প্রকাশের পর ইসলামপুরে ভিজিএফ বরাদ্দ এলো দ্বিগুণ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৪:৫৪ পিএম
X

জামালপুরের ইসলামপুরে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ বরাদ্দ কমে যাওয়ায় ‘বরাদ্দ কমেছে, বঞ্চিত হচ্ছে ৩৩ হাজার পরিবার’ শিরোনামে বিভিন্ন দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে স্থানীয় এমপি ও প্রশাসন। সহায়তার বরাদ্দ চার ভাগের এক ভাগে নেমে আসায় উপজেলার সর্বত্র হতদরিদ্র ও জনপ্রতিনিধিদের মাঝে হতাশা ছড়িয়ে পড়ে।

প্রকাশিত সংবাদের পর সংশ্লিষ্ট ১৩৮ দশমিক ৩৪০ মেট্রিক টন বরাদ্দের পরিবর্তে ৪৬০ দশমিক ৭৩০ মেট্রিক টন বরাদ্দের পত্র প্রেরণ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ মার্চ) অধিদপ্তর উপজেলা প্রশাসনের নিকট এই পত্র প্রেরণ করে। এতে প্রায় অর্ধলক্ষ পরিবার ভিজিএফ কর্মসূচির আওতায় দুস্থ, অতিদরিদ্র, বিধবা, তালাকপ্রাপ্তা, প্রতিবন্ধী ও কর্মহীন পরিবারগুলো বিনামূল্যে ১০ কেজি করে চাল পাবেন।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয় বিগত সময়ের তুলনায় তিনগুণ কমিয়ে ১৩ হাজার ৮৩৪টি পরিবারের জন্য ১৩৮ দশমিক ৩৪০ মেট্রিক টন বরাদ্দপত্র প্রদান করে। এতে প্রায় ৩৩ হাজার পরিবার বঞ্চিত হওয়ার খবরে হতাশ হয়ে পড়ে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোছা. নূর-এ শেফা বলেন, জনসংখ্যা, দরিদ্রতার হার ও দুর্যোগঝুঁকি বিবেচনায় সুবিধাভোগীর সংখ্যা নির্ধারণ করা হয়। ঈদ, বন্যা ও ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় ভিজিএফ কার্ড বৃদ্ধি করে পুনরায় বরাদ্দ দিয়েছে সরকার। এতে ৪৬ হাজার ৭৩টি পরিবার এই সহায়তা পাবে।

এলএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝