ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হোমনায় ট্রিপল মার্ডারের খুনিদের গ্রেপ্তার-বিচারের দাবিতে মানববন্ধন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৩:৩৩ পিএম আপডেট: ০৪.০৩.২০২৬ ৩:৩৬ পিএম
X

কুমিল্লার হোমনায় ট্রিপল মার্ডারের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। বুধবার উপজেলার মণিপুর বাজারে তারা এ কর্মসূচি পালন করেন।

এতে বক্তব্য রাখেন- চট্টগ্রামের জব্বারের বলী খেলার চ্যাম্পিয়ন মণিপুর গ্রামের বাসিন্দা বাঘা শরীফ বলী, নিহত শিশু মোহাম্মদ হোসাইনের বাবা এবং নিহত গৃহবধূ পাপী আক্তার সুখীর স্বামী সৌদি প্রবাসী জহিরুল ইসলাম, নিহত শিশু জুবাইদের মা লিপি আক্তার প্রমুখ। 

বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলার মনিপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের নিজের দালান ঘরে স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৩২), শিশু সন্তান মোহাম্মদ হোসাইন (৪) এবং ভাতিজা জুবাইদকে (৫) নৃশংস ভাবে গলা কেটে তিন রুমে ফেলে যায় দুর্বৃত্তরা। স্ত্রী, সন্তান ও ভাতিজা খুনের কথা শুনে তাৎক্ষণিক পরদিন সৌদি আরব থেকে দেশে চলে আসেন জহিরুল ইসলাম। পরে তিনি হোমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। 

এ ঘটনার ১৬ দিন পর হয়ে গেলেও এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারায় এবং খুনের কোনো রহস্য উদঘাটন না হওয়ায় বুধবার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

হোমনা থানার ইন্সপেক্টর তদন্ত দীনেশ দাশগুপ্ত বলেন, 'গ্রেপ্তার ও খুনের রহস্য উদঘাটনে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরাও কাজ করছেন।'

কেএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝