ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চিরিরবন্দরে মরা মুরগী বিক্রির অভিযোগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ২:১২ পিএম আপডেট: ০৪.০৩.২০২৬ ৩:২৩ পিএম
X

দিনাজপুরের চিরিরবন্দরে বিভিন্ন বাজারে মরা মুরগী বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার বেলতলী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের জনৈক মুরগীর খামার ব্যবসায়ী মরা মুরগী কয়েকটি বস্তায় করে এনে তারাবির নামাজের পর রাত ৯টার দিকে বেলতলী বাজারে সড়কের উপর কম দামে বিক্রি শুরু করেন। সে সময় স্থানীয় জনতা প্রতিবাদ জানালে মরা মুরগী বিক্রেতা সবার সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। 

একপর্যায়ে পরিস্থিতি উপ্তপ্ত হয়ে উঠলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে জানালে তিনি পুলিশ পাঠান। তবে পুলিশ পৌঁছার পূর্বেই ওই ব্যবসায়ী মরা মুরগীগুলো নিয়ে সুখীপীর বাজারের দিকে পালিয়ে যান। ঘন্টাখানেক পর পুলিশ এলেও সুখীপীর বাজারসহ কোথাও মুরগী ব্যবসায়ীকে পাওয়া যায়নি।

মুরগী ব্যবসায়ী বলেন, 'খামারে মুরগীগুলো খুব অসুস্থ হয়ে যাওয়ায় খামারেই জবাই করা হয়েছিল। গত তিন দিন ধরে বিভিন্ন বাজারে বিক্রি করা হচ্ছিল। এ বাজারে আসাতে ঝামেলা করছে জনগণ।'

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রায়হান আলী বলেন, 'মরা মুরগী ও অসুস্থ মুরগী বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কাজে কোনো খামার মালিকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।'

এমএ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝