Friday | 6 March 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 6 March 2026 | Epaper
BREAKING: এনসিপি থেকে আরও ৭ নেতার পদত্যাগ      চাষীদের উচ্চ ফলনশীল পাট চাষের আহ্বান রাষ্ট্রপতির      বাজার দর একদিকে কমলে আরেক দিকে বাড়ে      পর পর ২ ম্যাচ হারলো বাংলাদেশ      স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা      মধ্যপ্রাচ্য সংকটে রাশিয়ার তেল কিনবে ভারত      রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১০      

বিকেএমইএ'র সভাপতি হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিনকে অবরুদ্ধ

প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৮:৩১ পিএম   (ভিজিট : ৪১)

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বিসিক শিল্পনগরীতে জামায়াতের উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে বিকেএমইএ'র সভাপতি হাতেমকে ফ্যাসিস্ট আখ্যা দেয়ায় নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি ও এনসিপি কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল আমিনকে অবরুদ্ধ করে বিক্ষোভ দেখিয়েছে হাতেমের অনুসারীরা। 

মঙ্গলবার বিকেলে ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতের ইফতার মাহফিলে এই ঘটনা ঘটে। পরে এমপি আব্দুল্লাহ আল আমিনকে ঘেরাও করে বিক্ষোভ করে হাতেমের অনুসারীরা। 

জানা গেছে, জামায়াতের আয়োজিত ইফতারে অতিথি হিসেবে দাওয়াত পান এমপি আব্দুল্লাহ আল আমিন ও বিকেএমইএ'র সভাপতি মোহাম্মদ হাতেম। তবে হাতেমকে উপস্থিত দেখে স্টেজে বসেননি আল আমিন। বক্তব্য প্রদানকালে আল আমিন বলেন, 'আমি ফ্যাসিস্টের দোসরের সাথে এক মঞ্চে বসবো না।'

এর পরপরেই হাতেম উঠে যায় এবং তার অনুসারীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে বিক্ষোভ করে। 
 
এসময় অনুষ্ঠানস্থলে জামায়াত ও এনসিপি নেতাকর্মীরা অবস্থান নেয়। অপরদিকে হাতেম সমর্থক বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতাকর্মীরা বাহিরে অবস্থান নেয়। এসময় দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়। 

ফতুল্লা থানার পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। 

এসএস/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close