ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৭:৪৭ পিএম
X
Advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তি বাবু শেখ হত্যাকাণ্ডের মূল আসামি।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

আজ ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু ইরা মারা গেছে। এর আগে শনিবার সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতর থেকে তাকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ভুক্তভোগী কন্যা শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল।

পুলিশ জানায়, শিশুটির বাড়ি কুমিরাতে। আর যে জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, তা তার বাড়ি থেকে অন্তত পাঁচ–সাত কিলোমিটার দূরে। পুলিশ মনে করছে, শিশুটি একা এত দূরে আসা সম্ভব নয়; কেউ হয়তো ফুসলিয়ে তাকে সেখানে নিয়ে এসেছে।

শিশুটিকে শনিবার সকালে উদ্ধারের সময় তার গলা থেকে রক্ত ঝরছিল। সড়ক সংস্কারের কাজে থাকা শ্রমিকেরা আহত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করেন। তারা তাদের পরনের কাপড় দিয়ে শিশুটির গলায় চাপ দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করেন। পরে শিশুটিকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement