Friday | 6 March 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 6 March 2026 | Epaper
BREAKING: চাষীদের উচ্চ ফলনশীল পাট চাষের আহ্বান রাষ্ট্রপতির      বাজার দর একদিকে কমলে আরেক দিকে বাড়ে      পর পর ২ ম্যাচ হারলো বাংলাদেশ      স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা      মধ্যপ্রাচ্য সংকটে রাশিয়ার তেল কিনবে ভারত      রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১০      প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা ও ফেরার সময় বিমানবন্দরে থাকবেন মাত্র ৪ জন      

খুলনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৭:১৭ পিএম   (ভিজিট : ৮০)

আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ভোক্তা সাধারণ যাতে গুণগতমান সম্পন্ন পণ্য পেতে পারে, সেই লক্ষ্যে আজ মঙ্গলবার খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস ও জেলা প্রশাসনের সমন্বয়ে নগরীতে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান আরিফ জানান, মোবাইল কোর্টের মাধ্যমে খুলনা নিউমার্কেটের ডে-সেভেন ইউনিক সুপার শপ প্রতিষ্ঠানকে টয়লেট সোপ, শ্যাম্পু, ফেস ওয়াশ, নেইল পলিশ ও লিপস্টিক পণ্য বিএসটিআইয়ের ছাড়পত্র ব্যতীত লেবেল/মোড়কে অবৈধভাবে গুণগত মানচিহ্ন ব্যবহার করে বিক্রয়-বিতরণ করার কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া খালিশপুর জোড়াগেটে নুরজাহান ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিএসটিআই-এর সিএম লাইসেন্স গ্রহণ না করে লেবেল/মোড়কে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রয়-বিতরণ করার কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উভয় প্রতিষ্ঠানের জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান আরিফের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বিএসটিআই বিভাগীয় অফিসের কর্মকর্তা মোঃ মনির হোসেন, সহকারী পরিচালক (সিএম) প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান রানা, ফিল্ড অফিসার (সিএম) মোঃ আলী হাসান এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ বায়েজিদ বোস্তামি উপস্থিত ছিলেন। ফিল্ড অফিসার (সিএম) মোঃ তারিকুল ইসলাম সুমন মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।

এসএস/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close