ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মেট্রোরেল-ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড়: যারা যারা পাবেন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৭:০৪ পিএম আপডেট: ০৪.০৩.২০২৬ ২:১৪ পিএম
X

সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনের ভাড়ায় বয়স্ক, প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা ২৫ শতাংশ ছাড় পাবেন।

মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, যাদের বয়স ৬৫ বছরের বেশি, যারা প্রতিবন্ধী এবং যারা শিক্ষার্থী, তারা নিজ নিজ আইডি কার্ড এবং ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন। আগামী কোরবানি ঈদের আগে এই সুবিধা চালু হবে বলেও তিনি জানান।

রেলের উন্নয়নের নামে বিগত সরকার শুধু খরচ করেছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, “বিগত সরকার রেলের জন্য প্রায় এক লাখ কোটি টাকার বেশি উন্নয়ন কাজ করেছে। তবে আসলে রেলের কোনো উন্নয়ন হয়নি, সবই কাগজে-কলমে। উল্টো রেলের ইঞ্জিন কম, রেল ঠিকভাবে চলে না, ভেঙে যায়।”

রেলের উন্নয়নে সরকার আন্তরিক জানিয়ে তিনি বলেন, “আমরা রেলের সার্বিক উন্নয়ন চাই। বর্তমানে যেসব ট্রেন চালু আছে, তাদের গতিবৃদ্ধি এবং অল্প সময়ে যাতায়াত কিভাবে সম্ভব তা নিশ্চিত করার জন্য কিছু বিদ্যমান প্রকল্প আছে। দ্রুত এসব প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।”

মন্ত্রী আরও বলেন, “নতুন কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেগুলো বাস্তবায়ন হলে রেলসেবা আরও শক্তিশালী, জনবান্ধব এবং মানসম্মত হবে।”

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝