Friday | 6 March 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 6 March 2026 | Epaper
BREAKING: এনসিপি থেকে আরও ৭ নেতার পদত্যাগ      চাষীদের উচ্চ ফলনশীল পাট চাষের আহ্বান রাষ্ট্রপতির      বাজার দর একদিকে কমলে আরেক দিকে বাড়ে      পর পর ২ ম্যাচ হারলো বাংলাদেশ      স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা      মধ্যপ্রাচ্য সংকটে রাশিয়ার তেল কিনবে ভারত      রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১০      

শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৬:৪২ পিএম   (ভিজিট : ২৪)

সিরাজগঞ্জের শাহজাদপুরে পল্লী অঞ্চলের পোতাজিয়া ইউনিয়নে জমিতে সেচ দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে একই গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের শাহজাদপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (২ মার্চ) দুপুরে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষ হাসুয়া ও ফলা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে শাহজাদপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার চরাচিথুলিয়া গ্রামের মাঠে রহমান সরকারের স্কিম থেকে দানেজ সরকারের জমিতে সেচের পানি দেওয়া নিয়ে দুইজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে মাঠের মধ্যেই দুই পক্ষের নারী-পুরুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে স্কিম পরিচালক আব্দুর রহমান, আজমত সরকার, লুৎফর সরকার, আনিস সরকার, ইসমাইল সরকার, লিমন সরকার, রাজ্জাক সরকার, মঞ্জেলা খাতুন, রাজিয়া খাতুন, দানেজ সরকার, আল আমিন, সোহেল, আকরাম, শুকুর ও হাফিজা খাতুনসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্কিম পরিচালক আব্দুর রহমান জানান, দানেজ সরকারের জমিতে ইতোমধ্যে দুইবার সেচ দেওয়া হয়েছে। কিন্তু লাঙ্গল দিয়ে চাষ না করায় প্রতিবারই পানি শুকিয়ে গেছে। আবার ট্রাক্টর না এনে পুনরায় পানি চাইলে নিষেধ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা হামলা চালায়। পরে বাড়ির অন্য সদস্যরা ঠেকাতে এলে তাদেরও পিটিয়ে আহত করা হয়।

অপরদিকে দানেজ সরকার জানান, তিনি সকাল থেকেই তার জমিতে সেচের পানি চাইছিলেন। সেচ না দিয়ে রহমান সরকার বকাঝকা করতে থাকেন। তাকে বকাঝকা করতে নিষেধ করলে তিনি হামলে পড়েন। পরে স্বজনরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়।

শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, জমিতে সেচ দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসবি/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close