ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দেশের সার্বিক উন্নয়নে সবাইকে টিম হিসেবে কাজ করতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৬:৩৭ পিএম
X

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে প্রশাসনের সবাইকে টিম হিসেবে কাজ করতে হবে। সবাই যদি সমন্বিতভাবে কাজ করতে পারেন, তাহলে দেশের উন্নতি হবে, জেলার উন্নতি হবে এবং উপজেলারও উন্নতি হবে।

মঙ্গলবার (৩ মার্চ) উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা আক্তার, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা।

প্রতিমন্ত্রী বলেন, রাজবাড়ীতে পদ্মা সেতু বা পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। এর ফলে জেলায় ছোট ছোট শিল্পকারখানা গড়ে উঠবে এবং নানামুখী ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। রাজবাড়ীর সার্বিক অর্থনৈতিক উন্নয়নে এ প্রকল্পগুলো মাইলফলক হিসেবে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। নির্বাচনের পর আমাদের অনেকগুলো দাবি সামনে এসেছে। পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজের পাশাপাশি এ অঞ্চলে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। রেলে দেশের মধ্যে একটি বড় ওয়ার্কশপ হওয়ার কথা ছিল, কিন্তু সেটি বর্তমানে স্থগিত রয়েছে। একটি ক্যান্টনমেন্ট স্থাপনের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। ২০০১ সালে এমপি থাকাকালীন একটি আধুনিক নৌবন্দর নির্মাণের বিষয়ে পার্লামেন্টে প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। আমাদের আরও অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম, সমস্যা ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।

এছাড়াও বিভিন্ন দপ্তর থেকে প্রাপ্ত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং আন্তঃজেলার সমস্যাসমূহ নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় তিনি গোয়ালন্দ উপজেলাকে উন্নত করতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরকে নির্দেশনা দেন।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝